Parts of speech অর্থাৎ বাক্যের অংশ সমূহ।
He is a good boy. (সে একটি ভালো ছেলে)
এই বাক্যে ব্যবহৃত He, is, a, good, boy এই প্রতিটি শব্দ আলাদা এবং ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। একটি বাক্য ব্যবহৃত প্রতিটি শব্দ বাক্যের অংশ বা পার্টস অফ স্পিচ।
Definition (সংজ্ঞা): A category to which a word is assigned in accordance with its syntactic functions.


Classification of Parts of speech

  • Noun(বিশেষ্য)
  • Pronoun(সর্বনাম)
  • Adjective(বিশেষণ)
  • Verb(ক্রিয়া)
  • Adverb(ক্রিয়া বিশেষণ)
  • Proposition(পদান্বয়ী অব্যয়)
  • Conjunction(সংযোজক অব্যয়)
  • Interjection(অন্তর্ভাবমূলক অব্যয়)

নিচের বাক্যে সবকটি পার্টস অফ স্পিচ বর্তমান।
“Well, I left angrily because of several insults.” এই বাক্যের গঠন interjection pronoun verb adverb conjunction preposition adjective noun.

Noun
যেকোনো ব্যক্তি, বস্তু বা ক্রিয়ার নাম হচ্ছে noun.

Example: Ram, Shayam, Boy, Girl, Kolkata, Cricket, Earth ect.

Pronoun
Noun এর পরিবর্তে ব্যবহৃত শব্দকে pronoun বলে।

Example: I, we, he, she, they, you etc.

Adjective
যেসব শব্দের দ্বারা noun ও pronoun এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ বা adjective বলে।

Example: Ram is a good boy. এই বাক্যে ব্যবহৃত good(ভালো) শব্দের দ্বারা রামের একটি গুণ বোঝাচ্ছে, এটি একটি adjective.

Verb
যে পদের দ্বারা কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া বলে।

Example: Go, eat, play, look, read, sleep etc.

Adverb
Adverb একটি শব্দ বা একটি অভিব্যক্তি যা একটি ক্রিয়া, বিশেষণ, অব্যয় বা বাক্যকে বিশেষায়িত করে।

Example:
i) Verb কে modify করে: He runs slowly. এই বাক্যে ব্যবহৃত slowly শব্দটি ভার্বকে মডিফাই বা বিশেষায়িত করে তাই এটি একটি বিশেষণ। Verb কে তিনটি word দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই Adverb

How, Where and When

ii) Adjective কে modify করে: He is very good. এই বাক্যে very শব্দটি good এর পূর্বে বসে এটিকে আরো বেশি শক্তিশালী করেছে।

iii) Adverb কে modify করে: He runs very slowly. এখানে slowly শব্দটি একটি adverb কিন্তু এর পূর্বে আরো একটি adverb 'very' বসে এটিকে specify করেছে।

Proposition
Pre মানে আগে বা পূর্বে আর position মানে স্থান, preposition হলো সেইসব শব্দ যা noun বা pronoun এর আগে বসে এবং এর সাথে বাক্যের অন্য কোনো শব্দের সম্পর্ক স্থাপন করে। সহজ বাংলায় preposition হলো ঘটক।

Example: The mam on the platform. এখানে on শব্দের সাহায্যে man এবং platform এর সম্পর্ক তৈরি হয়েছে এক্ষেত্রে preposition বা ঘটক হচ্ছে on.

Conjunction
যে শব্দের সাহায্যে দুটি বাক্যকে যুক্ত করা হয় তাকে বলে Conjunction বা সংযোজক।

Example: He is intelligent. He is smart. এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি, He is intelligent and smart. এখানে but শব্দের ব্যবহার দুটি বড় বাক্য জুড়ে একটি বাক্য গঠন হয়েছে

Interjection
যে শব্দের সাহায্যে আবেগ অনুভূতি প্রকাশ করা হয় তাকে বলে Interjection.

Example: Hurrey! We won the match.
Wow! Rima is looking glorious.